ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তা শামছুলের খুঁটির জোর কোথায়? খুলনায় ‘হিন্দি দিবস সর্ব হিন্দি  পখওয়াড়া-২০২৬’ দিবস পালিত এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে চট্টগ্রাম কালুরঘাট অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বেহাল সড়কে বাড়ছে দুর্ঘটনা চুয়াডাঙ্গার উপশম নার্সিং হোমে চিকিৎসকের ভুলে স্থানীয় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ সাতক্ষীরা নারী ও শিশু আদালতে পেশকার শামীমের বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যের অভিযোগ  জুমার দিন: ফজিলত ও বিশেষ আমলে সমৃদ্ধ সপ্তাহের শ্রেষ্ঠ দিন : জাতীয় জনতা পার্টির নতুন কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন তালায় নকল সার ও কীটনাশক কারখানায় র‌্যাবের অভিযান : বিপুল নকল ওষুদ ও মালামাল জব্দ রূপগঞ্জে প্রতিবন্ধীর ভূমি জালিয়াতির ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার

রাজশাহীর বানেশ্বর আম হাট পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত, আমের সম্ভাবনা নিয়ে আলোচনা

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজশাহীর অন্যতম বৃহৎ আমের বাজার পুঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বর আম হাট পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি আম চাষ,বাজারজাতকরণ ও রপ্তানি সম্ভাবনা সম্পর্কে স্থানীয় চাষি-ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।

মঙ্গলবার সকাল ৮ টার সময় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বানেশ্বর হাটে গিয়ে বিভিন্ন জাতের আম খিরসাপাত, ল্যাংড়া, আম্রপালি ঘুরে দেখেন এবং পাকাপোক্ত আম খেয়ে সাধ গ্রহণ করেন। আমের মান,উৎপাদন পদ্ধতি এবং বিদেশে রপ্তানির প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন।স্থানীয় চাষিরা তাদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

রাষ্ট্রদূত বলেন,রাজশাহীর আমের গুণগত মান বিশ্বমানের। এখানকার চাষিদের দক্ষতা ও উৎপাদন সক্ষমতা দেখে মুগ্ধ হয়েছি। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি আমের চাহিদা রয়েছে। আমরা কীভাবে রপ্তানি প্রক্রিয়া সহজ করা যায়, সেটি নিয়ে কাজ করতে আগ্রহী।

মার্কিন রাষ্ট্রদূতের এই সফরে প্রটোকল দায়িত্বে ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব লিয়াকত সালমান, পুঠিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম, পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজি,বানেশ্বর ট্রাফিক পুলিশের টি আই মোতাবেক হোসেন, টি আই জামিল,ট্রাফিক সার্জেন্ট সাইদুর রহমান টিপুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাজশাহী অঞ্চলের অর্থনীতিতে আমের অবদান বিশাল। বানেশ্বর হাট দেশের অন্যতম বড় আমের পাইকারি বাজার। মার্কিন রাষ্ট্রদূতের এই সফর স্থানীয় চাষি ও ব্যবসায়ীদের মধ্যে নতুন আশা জাগিয়েছে। অনেকেই মনে করছেন, যুক্তরাষ্ট্রের বাজারে রাজশাহীর আমের সরাসরি রপ্তানির পথ খুলতে পারে এই পরিদর্শন।

পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব লিয়াকত সালমান জানান,আমের মান উন্নয়ন,নিরাপদ উৎপাদন ও রপ্তানি উপযোগী করে তোলার জন্য তারা চাষিদের নিয়ে নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করছে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তা শামছুলের খুঁটির জোর কোথায়?

রাজশাহীর বানেশ্বর আম হাট পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত, আমের সম্ভাবনা নিয়ে আলোচনা

আপলোড সময় ০৫:৫০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬