ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আইন ও অধিকার এইড ফাউন্ডেশনের ‘উইমেন্স উইংস’ নারী শাখার সাব-কমিটি গঠন গাজীপুরের রিসোর্টে ‘SONIC PULSE’ ডিজে পার্টিতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৪ তালা বাজারে দেওয়াল ভেঙে জুয়েলার্স দোকানে ২৩ লক্ষ টাকার গহনা চুরি তালার দূর্যোগপ্রবণ কলাগাছি গ্রামে সাইক্লোন সেন্টার নির্মাণের দাবি তালায় ২০জন এতিম পেল ২ মাসের খাদ্য, সাথে হাইজিন সামগ্রী বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের ডিম খেয়ে হাসপাতালে ৩০ শিক্ষার্থী সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ীর আক্রমণে সাংবাদিক গুরুতর আহত রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১৮মামলার আসামী কুত্তা শ্রাবণ ও তার তিন সহযোগীকে পিস্তলসহ গ্রেফতার রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী স্কুলটি সরকারি করার দাবিতে মানববন্ধন পদ্মপুকুর-গাবুরা ইউনিয়নে কেয়ারের রাস্তা অনুমোদন, স্বস্তি হাজারো পরিবারের 

গাজীপুরের রিসোর্টে ‘SONIC PULSE’ ডিজে পার্টিতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৪

গাজীপুর পূবাইলে একটি রিসোর্টে ‘SONIC PULSE’ নামে আয়োজিত ডিজে পার্টিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেফতারকৃতরা হলেন, মোহাম্মদ মনিরুজ্জামান তানজিম (২৯), তুহার আহমেদ নিশু (৩২), মহিদুল ইসলাম রাহাত (২৮) ও কামফিয়া নিশাত (২৫) ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম (মিঠুন) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক ও অন্যান্য কর্মকর্তাদের সমন্বয়ে একটি বিশেষ দল ২৫ সেপ্টেম্বর রাত থেকে ২৬ সেপ্টেম্বর ২০২৬ রাত পর্যন্ত পূবাইলের পূর্বাচল রিসোর্ট ক্লাব, ভাদুন, পূবাইল, গাজীপুরে এ অভিযান পরিচালনা করে। অভিযানে রিসোর্টের দুটি কক্ষে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের মাদক ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

কোকেন ও কুশসহ অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে, এমডিএমএ/এক্সট্যাসি-২১,পিস(১০গ্রাম),কুশ-২৪ গ্রাম,কোকেন-১ গ্রাম,বিলাতি মদ-৮ বোতল,(প্রতি বোতল ০.৭৫ লিটার),Strawbeery Drem,Infused Gummies THC-A+D9+Live Resin-২০ গ্রাম,HIKVISION Digital Video Recorder (DVR)-১টি,iPhone 16 Pro Max-১টি,iPhone 12 Pro-১টি,iPhone 13 Pro Max-১টি,Oppo F7—১টি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রিসোর্ট ক্লাবের ফেস্টিভ্যাল (ইভেন্ট) আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নেতৃত্বে ‘SONIC PULSE’ নামে ব্যান্ডের মাধ্যমে অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছিল।

সেখানে অংশগ্রহণকারী তরুণ-তরুণীদের মধ্যে বিভিন্ন ধরনের সিনথেটিক মাদকদ্রব্য সরবরাহের তথ্য পাওয়া যায়।

এ ছাড়া রিসোর্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী,গ্রেপ্তারকৃত ব্যক্তিরা অনুষ্ঠান আয়োজনের জন্য রিসোর্টটি ভাড়া নিয়েছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২০ অনুযায়ী সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তির শেষাংশে বলা হয়, ফেস্টিভ্যাল বা ইভেন্ট পরিচালনার জন্য স্থানীয় প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

আইন ও অধিকার এইড ফাউন্ডেশনের ‘উইমেন্স উইংস’ নারী শাখার সাব-কমিটি গঠন

গাজীপুরের রিসোর্টে ‘SONIC PULSE’ ডিজে পার্টিতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৪

আপলোড সময় ০৯:৩৩:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬