“নারী ও শিশু অধিকার—আইন ও অধিকার এইডের অঙ্গীকার”—এই স্লোগানকে সামনে রেখে আইন ও অধিকার এইড ফাউন্ডেশনের নারী শাখা ‘উইমেন্স উইংস’-এর সাব-কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টায় রাজধানীর কাকরাইলস্থ ৬৭/৯, পাইওনিয়ার রোড, ইস্টার্ন মেনশনের ১২ তলায় আইন ও অধিকার এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট সাইফুল হোসাইন তপু’র সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক আলী আজগর ইমনের সঞ্চালনায় এ কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাকিয়া হোসেনকে আহ্বায়ক এবং ফাতেমা আক্তারকে সদস্য সচিব করে ‘উইমেন্স উইংস’-এর সাব-কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য হিসেবে রয়েছেন লায়ন মনোয়ারা বেগম, মৌসুমী আক্তার (ঝর্ণা), রুবিনা ইয়াছমিন (অন্তরা), জবা ইসলাম ও বিবি খাদিজা জারা।
সভায় সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট সাইফুল হোসাইন তপু জানান, শিগগিরই ‘উইমেন্স উইংস’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন ও অধিকার এইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলী আজগর ইমন, অতিরিক্ত নির্বাহী পরিচালক এম. আর. এ. সুজন (সুজন মাহমুদ), সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, মো. আহসান হাবীব এবং পরিচালক অ্যাডভোকেট আফসানা মিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, নারী ও শিশুদের অধিকার সুরক্ষা, বঞ্চিত ও লাঞ্ছিত নারীদের অধিকার প্রতিষ্ঠা এবং অসহায় শিশুদের কল্যাণে আইন ও অধিকার এইড ফাউন্ডেশনের নারী শাখা কার্যকর ভূমিকা রাখবে। সংগঠনের নারী নেতৃবৃন্দ অধিকারবঞ্চিত নারী ও শিশুদের পাশে দাঁড়িয়ে উন্নয়নমূলক ও গঠনমূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
নতুন এ নারী শাখার মাধ্যমে নারী ও শিশু অধিকার সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি, আইনি সহায়তা এবং সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
সংবাদ শিরোনাম
আইন ও অধিকার এইড ফাউন্ডেশনের ‘উইমেন্স উইংস’ নারী শাখার সাব-কমিটি গঠন
-
জাকিয়া হোসাইন - আপলোড সময় ১২:০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- 14
Tag :
জনপ্রিয় সংবাদ

























