ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ স্বপদে বহাল সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার সাংবাদিক সুরুজ আলীর মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি রাজশাহী প্রেসক্লাবের খুলনায় ৯ সন্ত্রাসী গ্রুপের দৌরাত্ম্য: ১৫ দিনে গ্রেপ্তার ১৮৪, তবু অধরা শীর্ষ গডফাদাররা রাজশাহী ‘ম্যাঙ্গো লাভার’ ই-কমার্স কার্যালয়ে তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক আটক হাসপাতালে চিকিৎসাধীন রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনায় বাসের টিকিট কালেক্টরের অর্ধগলিত লাশ উদ্ধার

গাজীপুরে রুট পারমিট বিহীন ভিক্টর ক্লাসিক বন্ধের দাবিতে মানববন্ধন

গাজীপুর মহানগরে রুট পারমিট (অনুমতি) ছাড়া অবৈধভাবে ‘ভিক্টর ক্লাসিক’ পরিবহনের বাস চলাচলের প্রতিবাদে এবং তা দ্রুত বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন গাজীপুর মহানগর সাধারণ বাস মালিকবৃন্দ। শুক্রবার (২২ মে) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার সংলগ্ন বিআরটিএ ফ্লাইওভারের উপর এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর মহানগরের বিভিন্ন রুটের শতশত বাস মালিক ও শ্রমিক নেতারা অংশ নেন। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ভিক্টর ক্লাসিক পরিবহনের বাসগুলোর রুট পারমিট মূলত ঢাকার আশুলিয়া ও বাইমাইল এলাকা পর্যন্ত অনুমোদিত। কিন্তু বিআরটিএ ও প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে নিয়মনীতির তোয়াক্কা না করে এই বাসগুলো অবৈধভাবে গাজীপুর মহানগরেতে প্রবেশ করছে। কোনো অনুমোদন ছাড়া ভিক্টর ক্লাসিক গাজীপুরে চলায় স্থানীয় বৈধ পরিবহন মালিকরা চরম ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
যত্রতত্র গাড়ি পার্কিং এবং অতিরিক্ত বাসের চাপে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, যা সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে।
অবৈধভাবে চলা এই ভিক্টর ক্লাসিক পরিবহন গাজীপুর রুটে অবিলম্বে বন্ধ করতে হবে। প্রশাসন যদি দ্রুত এই রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তবে সাধারণ বাস মালিক ও শ্রমিকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। মানববন্ধন শেষে পরিবহন মালিকরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ট্রাফিক বিভাগ এবং বিআরটিএ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে

গাজীপুরে রুট পারমিট বিহীন ভিক্টর ক্লাসিক বন্ধের দাবিতে মানববন্ধন

আপলোড সময় ১১:১৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬