প্রাণবন্ত অংশগ্রহণ ও উৎসাহের সঙ্গে হিন্দি দিবস ও হিন্দি পক্ষ ২০২৬ উদযাপন করেছে। অনুষ্ঠানের সূচনা হয় আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে। দিবসের ধারাবাহিকতায় ২২ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টায় সার্কিট হাউজ মাঠে দৌড় প্রতিযোগিতা ও পরে বৃক্ষরোপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশনে নানা আয়োজনের মধ্য দিয়ে হিন্দি দিবস উদযাপিত হয়েছে।
এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নগরীর শামসুর রহমান রোডস্থ ভারতীয় সহকারী হাইকমিশন চত্বরে মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে হিন্দি দিবসের অনুষ্ঠান মালার উদ্বোধন করেন খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার পবন কুমার।
‘হিন্দি দিবস সর্ব হিন্দি পখওয়াড়া-২০২৬’ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে বক্তব্য দেন সহকারী হাইকমিশনার পবন কুমার।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা ও হিন্দিতে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খুলনায় অবস্থানরত ভারতীয় নাগরিক, হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারী, তাঁদের সন্তান, খুলনা গাজী মেডিকেল কলেজে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা এতে অংশগ্রহণ করেন।
এ ছাড়া তিন দিনব্যাপী হিন্দি দিবসের অনুষ্ঠান মালার মধ্যে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ছবি অলংকরণ, প্রবন্ধ রচনাসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে সার্টিফিকেট, সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত সকল অনুষ্ঠানে দ্বিতীয় সচিব শ্রী চন্দ্রজীৎ মুখাজীসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
খুলনা অফিস 
























