ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ স্বপদে বহাল সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার সাংবাদিক সুরুজ আলীর মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি রাজশাহী প্রেসক্লাবের খুলনায় ৯ সন্ত্রাসী গ্রুপের দৌরাত্ম্য: ১৫ দিনে গ্রেপ্তার ১৮৪, তবু অধরা শীর্ষ গডফাদাররা রাজশাহী ‘ম্যাঙ্গো লাভার’ ই-কমার্স কার্যালয়ে তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক আটক হাসপাতালে চিকিৎসাধীন রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনায় বাসের টিকিট কালেক্টরের অর্ধগলিত লাশ উদ্ধার

“উন্নয়ন হবে, কিন্তু কৃষিজমি নষ্ট করে নয়” — ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনে মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের কৃষিজমি দ্রুত কমে আসছে। উন্নয়নের নামে কৃষিজমি নষ্ট করা হলে ভবিষ্যতে দেশের জন্য তা বড় সংকট তৈরি করবে। তাই যতটা সম্ভব কৃষিজমি রক্ষা করেই শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করা হবে।
বুধবার (২৭ মে) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা-এর জামালপুর ইক্ষু খামারে প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য ইতোমধ্যে বেশ কয়েকটি স্থান পরিদর্শন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় জামালপুর ইক্ষু খামার এলাকা পরিদর্শনে আসা হয়েছে। এখানে প্রায় ১০০ একরের মতো জায়গা রয়েছে এবং সরকার টু সরকার প্রক্রিয়ায় জমি অধিগ্রহণ তুলনামূলক সহজ হবে বলেও মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, “আমরা চাই উন্নয়ন হোক, কিন্তু কৃষিজমি নষ্ট করে নয়। কারণ কৃষিই দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। কৃষিজমি রক্ষা করা এখন সময়ের দাবি।”
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিশ্ববিদ্যালয় স্থাপনের সম্ভাব্যতা, অবকাঠামোগত সুবিধা এবং যোগাযোগ ব্যবস্থা নিয়ে মন্ত্রীকে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।
পরে তিনি প্রস্তাবিত ঠাকুরগাঁও মেডিকেল কলেজ-এর সম্ভাব্য স্থান এবং ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মাণের নির্ধারিত এলাকাও পরিদর্শন করেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে

“উন্নয়ন হবে, কিন্তু কৃষিজমি নষ্ট করে নয়” — ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনে মির্জা ফখরুল

আপলোড সময় ০২:২৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬