ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ স্বপদে বহাল সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার সাংবাদিক সুরুজ আলীর মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি রাজশাহী প্রেসক্লাবের খুলনায় ৯ সন্ত্রাসী গ্রুপের দৌরাত্ম্য: ১৫ দিনে গ্রেপ্তার ১৮৪, তবু অধরা শীর্ষ গডফাদাররা রাজশাহী ‘ম্যাঙ্গো লাভার’ ই-কমার্স কার্যালয়ে তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক আটক হাসপাতালে চিকিৎসাধীন রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনায় বাসের টিকিট কালেক্টরের অর্ধগলিত লাশ উদ্ধার

শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরুর আগেই মানতে হবে যেসব নির্দেশনা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে লম্বা ছুটি। প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে এই ছুটি শেষ হবে ৬ জুন। ৭ জুন থেকে শ্রেণি কার্যক্রম শুরু হবে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে। খোলার পর শ্রেণি কার্যক্রম শুরুর আগে কর্তৃপক্ষের পূর্ব নির্দেশনা অনুযায়ী ডেঙ্গুরোধে ব্যবস্থা নিতে হবে। এরমধ্যে শ্রেণিকক্ষ ও আঙিনা পরিষ্কার-পরিছন্ন, প্রয়োজনীয় স্থানে মশক নিধন ওষুধ ছিটানোসহ করতে হবে আরো অনেক কাজ।

রোববার (৩১ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, স্কুল-কলেজ খোলার পর কী কী করতে হবে তা আগেই নির্দেশনা দেয়া হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী শিক্ষকরা কাজ করবেন। সকালে খোলার আগে স্কুল-কলেজের জানালা দরজাসহ সব পরিষ্কার করতে হবে। মশক কোথাও থাকলে সেখানে প্রয়োজনীয় ওষুধ ছিটাতে হবে। যাবতীয় ব্যবস্থা নেয়ার জন্য বলা আছে।

এর আগে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধের পর ক্লাস শুরুর আগেই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের চিঠির আলোকে এ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়। যদিও এই চিঠিতে ঈদুল ফিতরের কথা উল্লেখ রয়েছে। কিন্তু একই নির্দেশনা ঈদুল আজহার ছুটির পরও মানতে হবে।

চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। দীর্ঘ সময় ধরে জমে থাকা পানি, বাড়ি বা আশেপাশে ফেলে রাখা পাত্র, ফুলের টব বা বৃষ্টির জমে থাকা পানি, যত্রতত্র ফেলে রাখা ময়লা আবর্জনা এবং অন্যান্য কারণে এডিস মশার প্রজনন ক্ষেত্র বিস্তৃত হচ্ছে। রমজান ও পবিত্র ঈদ-উল-ফিতর এর বন্ধ উপলক্ষে দীর্ঘ সময় সব স্কুল, কলেজ, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। বিধায়, প্রতিষ্ঠানগুলিতে দৈনন্দিন চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান নেই। তা না হলে বর্তমানে মৌসুমী বৃষ্টিপাত ও বাতাসের আদ্রতা বৃদ্ধি ডেঙ্গু বিস্তারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে

শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরুর আগেই মানতে হবে যেসব নির্দেশনা

আপলোড সময় ১১:৫৪:৩১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬