ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খুলনায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ একই পরিবারের তিনজন নিহত ‘দ্রোহের আগস্ট” পৈতৃক ভিটা-মাটি রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের প্রতিবাদসভা ও গণস্বাক্ষর   রূপগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আলোচনা সভা ও মিছিল খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির উপকরণ সহ এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদন্ড পাবনার ভাঙ্গুড়ায় বড়াল কিন্ডার গার্টেনের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও সনদ বিতরণ অনুষ্ঠান খুলনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, থানায় অপমৃত্যু মামলা খুলনায় স্কুলছাত্র রিহাদ হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ভাঙ্গুড়ায় নৌবাড়িয়া চৌরাস্তা, মন্ডল মোড় সড়কের বেহাল অবস্থাঃ সাধারণ মানুষ দুর্ভোগে

রূপগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আলোচনা সভা ও মিছিল

নারায়ণগঞ্জ জেলায় রূপগঞ্জ উপজেলায় রূপগঞ্জ সদর ইউনিয়নের জুলাই সনদ অনতিবিলম্বে বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৩১ জুলাই) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। রূপগঞ্জ সদর ইউনিয়নের আমির আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও রূপগঞ্জ সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা আবু তাহের মোল্লা সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির মোঃ মনিনুল হক সরকার।

প্রধান অতিথি মোঃ মনিনুল হক সরকার বলেন, কোনো প্রকার ভারতীয় অধিপত্যবাদকে আমরা প্রশ্রয় দেব না, একে সরাসরি ‘না’ বলতে হবে।

আজকে দেশের একটি অন্যতম বড় রাজনৈতিক দলের অবস্থান নিয়ে প্রশ্ন থেকে যায়। নির্বাচনের আগে তারা যে বিষয়ে ইতিবাচক কথা বলে জনগণের ভোট পেয়েছিল, পরবর্তীতে সে বিষয়ে নানা প্রহসনের আশ্রয় নিয়েছে। তারা এখন বলছে, জাতীয় নির্বাচন হওয়া বা না হওয়ার আশঙ্কায় নাকি তারা এই সিদ্ধান্তকে সমর্থন করছে। কিন্তু প্রশ্ন হলো যারা আগে এক কথা বলে এখন সম্পূর্ণ ভিন্ন কথা বলছে, তাদের অবস্থানকে আপনারা কী বলবেন? স্বৈরশাসন চালিয়ে শাসনকর্তারা পালিয়ে গেছে। এখন নতুন করে অন্য কোনো শক্তি ফাসিস্ট হয়ে ক্ষমতার আসনে বসবে এটা কি আপনারা মেনে নেবেন? নিশ্চয়ই না। তাই জুলাই সনদ অক্ষরের অক্ষরে বাস্তবায়ন করতে হবে। আমাদের আমিরে জামায়াত স্পষ্টভাবে ঘোষণা করেছেন প্রয়োজনে জীবন দেব, তবুও জুলাই সনদের বাস্তবায়ন থেকে পিছু হটব না। এই সনদের ব্যাপারে কোনো ধরনের আপস করার সুযোগ নেই। যতদিন না জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে, ততদিন রাজপথে আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে। আমাদের এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত ঘরে ফেরার কিংবা স্তব্ধ হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াত ইসলামী কর্মপরিষদের সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল বাকী, নারায়ণগঞ্জ জেলা জামায়াত ইসলামী আইন বিষয়ক সম্পাদক এড. ইসরাফিল হোসেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোতালিব ভূইয়া, রূপগঞ্জ থানা জামায়াতে ইসলামী উত্তরের আমির আব্দুল মজিদ,

শহিদুল ইসলাম, মাওলানা আব্দুল বাছির, জহিরুল ইসলাম, মাওলানা বিল্লাল মাস্টারসহ অনুষ্ঠানে রূপগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে নেতৃবৃন্দের পরিচালনায় একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থল ত্যাগ করে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

খুলনায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ একই পরিবারের তিনজন নিহত

রূপগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আলোচনা সভা ও মিছিল

আপলোড সময় ০৮:৩৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬