ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা মামার বাড়ির আবদার’: রিজভী বিদ্যুৎ-গ্যাস সংকটের জন্য সরকারের দুর্নীতি ও দলীয়করণ দায়ী: গোলাম পরওয়ার সচিবালয়ের মতো জায়গায় রাজনৈতিক দলের বৈঠকের ইতিহাস জানা নেই: আযাদ রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন পেলেন মির্জা ফখরুল, এরপর কী? মির্জা ফখরুলের একটি, অলি আহমদের দুইটি মনোনয়নপত্র জমা সিনিয়র করেসপন্ডেন্ট ফখরুলের শূন্যস্থান পূরণে বিএনপিতে আলোচনায় তিন নাম ঈদে মিলাদুন্নবী আগামী ২৬ আগস্ট চন্ডিবের উত্তর পাড়া কবরস্থান সম্প্রসারণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান তেজগাঁও প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব সাংবাদিক মোঃ হাবিবুর রহমানের সাতক্ষীরার কৃতী সন্তান সাবেক এডিশনাল আইজি আলীম মাহমুদ ‘তথ্য সন্ত্রাসের’ শিকার—তীব্র নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরা তালায় নগরঘাটা ইউনিয়নবাসীকে অ্যাম্বুলেন্স সেবা উপহার দেওয়ায় হামলা : চেয়ারম্যান প্রার্থীসহ আহত ১০

‘হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা মামার বাড়ির আবদার’: রিজভী

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ভারতে বসে রাজনৈতিক সংবাদ সম্মেলন করা এবং দেশে ফিরে রাজনীতি করার ঘোষণাকে ‘মামার বাড়ির আবদার’ ও ‘ধৃষ্টতা’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, হাজার হাজার মানুষকে হত্যা করার পর এই ধরনের বক্তব্য জনগণ মেনে নেবে না। জনগণ গুম ও খুনের বিচার দেখতে চায়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর পল্লবীতে বিএনপির প্রয়াত ক্রীড়াসংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারকে ন্যায়-নিষ্ঠার ওপর দাঁড়ানো সরকার উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ‘বিগত দিনে যারা গুম করেছে, খুন করেছে; তাদের বিচার দেখতে চায় দেশের সাধারণ মানুষ। শেখ হাসিনার বিচার অবশ্যই বাস্তবায়ন হতে হবে। যিনি এত মানুষকে হত্যা করেছেন, তিনি আবার বিদেশে বসে প্রেস কনফারেন্স করে বলছেন ডিসেম্বরে ফিরে আসবেন, রাজনীতি করবেন। যেন মামার বাড়ির আবদার।’
তিনি আরও বলেন, ‘যারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, তারা মূলত তাকে দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চান। শেখ হাসিনা ও তার দল জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল।’

অনুষ্ঠানে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করে রিজভী বলেন, ‘আরাফাত রহমান কোকো রাজনীতি করতেন না, তিনি ছিলেন একজন ক্রীড়াসংগঠক। কিন্তু তার মৃত্যু স্বাভাবিক ছিল না। মায়ের ওপর হওয়া অত্যাচার ও নির্যাতন তিনি সহ্য করতে পারেননি।’
একই অনুষ্ঠানে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ‘গত ১৭ বছরে বিএনপির প্রতিটি নেতাকর্মী অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। তবে এত কিছুর পরও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কোনো প্রতিহিংসার রাজনীতি চান না, তিনি দেশের মানুষকে সঙ্গে নিয়ে সুবিচারের রাজনীতি প্রতিষ্ঠা করতে চান।
অনুষ্ঠানে পল্লবী ও রূপনগর থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

‘হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা মামার বাড়ির আবদার’: রিজভী

‘হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা মামার বাড়ির আবদার’: রিজভী

আপলোড সময় ১১:০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬