ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাতক্ষীরা পৌর ভূমি অফিসে সুমির বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ ! কোলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের মাঝে গ্রুপিংয়ের নোংরামি চূড়ান্ত পর্যায়ে! সাতক্ষীরার বহুরুপী চৈতালি মুখার্জি, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি! হাইব্রিড নেত্রী  সাতক্ষীরা এলজিইডির মুকুট হীন রাজা হাওলাদারের দুর্নীতির শিকড় কত গভীরে? জাতীয় জনতা পার্টির নব নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট তাহমিনুল ইসলাম খানের মাজার জিয়ারত যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর ফল পরিবর্তন যশোরে তালাক ছাড়াই দ্বিতীয় বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগে প্রবাসী স্বামীর আইনি লড়াই এভাবে আর কোনো পুলককে  গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না সাতরাস্তা ফ্লাইওভারে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি আত্মঘাতী হতে পারে : ইয়ারুল ইসলাম

  • আসাদ একরাম
  • আপলোড সময় ১২:০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • 45

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য GSOMIA ও ACSA প্রতিরক্ষা চুক্তি বাংলাদেশের জন্য “আত্মঘাতী সিদ্ধান্ত” হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম।

তিনি বলেছেন, এসব চুক্তির মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ বন্দর, বিমানঘাঁটি ও সামরিক তথ্য আদান-প্রদানের সুযোগ বিদেশি শক্তির হাতে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এক বিবৃতিতে তিনি বলেন, “চট্টগ্রাম বন্দর ও মাতারবাড়ির মতো কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে বিদেশি যুদ্ধজাহাজ ও সামরিক বিমানের প্রবেশাধিকার, বঙ্গোপসাগরে নজরদারি কার্যক্রম এবং আঞ্চলিক শক্তির প্রতিযোগিতায় বাংলাদেশকে ব্যবহার করার সুযোগ সৃষ্টি হলে তা দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।”

তিনি আরও বলেন, “যদি অর্থনৈতিক সুবিধার বিনিময়ে এ ধরনের প্রতিরক্ষা চুক্তি করা হয়, তাহলে জনগণের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে—বাংলাদেশ কি ধীরে ধীরে বিদেশি প্রভাবের অধীনে চলে যাচ্ছে?”

বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব বলেন, “বাংলাদেশ কারও সামরিক ঘাঁটি নয়। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশের জনগণকে সচেতন থাকতে হবে। জাতীয় স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না।”

তিনি সরকারের প্রতি যেকোনো প্রতিরক্ষা বা সামরিক চুক্তির বিষয়ে পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানান এবং জাতীয় সংসদ ও জনগণের সামনে বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানান।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পৌর ভূমি অফিসে সুমির বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ !

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি আত্মঘাতী হতে পারে : ইয়ারুল ইসলাম

আপলোড সময় ১২:০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬