ঢাকা ০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আইজিপির মন্তব্যের প্রতিবাদে তেজগাঁও প্রেসক্লাবের ক্ষোভ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তা বদলি যাত্রাবাড়ীতে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মুঠোফোন নেওয়ার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি ধামরাই চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার তোড়জোড়, আবদুল আলিমকে ঘিরে পুরোনো অভিযোগ: জবাবদিহির মুখে বিএনপি নেতা? পরকীয়া ও নৈতিক স্খলনের অভিযোগ ‎তালা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ১নারী কর্মীর স্ট্যান্ড রিলিজ : আদেশ বাতিল করতে টাকার ব্যাগ নিয়ে দৌড়ঝাপ নওগাঁয় শালিকাকে বিয়ের ঘটনায় আইনজীবী সহকারী মাসুদ রানাকে সেরেস্তা থেকে অবাঞ্ছিত ঘোষণা সাতক্ষীরায় যৌতুকের  দাবিতে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে আব্দুর রউফকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত শেরে বাংলার নামে পদ্মা সেতু নামকরণের দাবি পদ্মা এক্সক্লুসিভের চাঁদপুর অংশ দখল ও চাঁদাবাজির অভিযোগ প্রতিবাদ করায় পরিচালকের গাড়ি বন্ধের দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ক্র্যাবে সংবাদ সম্মেলন চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের

ভাঙ্গুড়ায় ফসলি জমি কেটে মাটি বিক্রি, নষ্ট হচ্ছে রাস্তা

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের পাটুল মসজিদের পাশ দিয়ে নওগাঁ থেকে ভাঙ্গুড়ায় আসার গুরুত্বপূর্ণ সড়কটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি থেকে মাটি কাটার জন্য।
অভিযোগ উঠেছে, এক প্রভাবশালী মহলের ছত্রছায়ায় অবাধে ফসলি জমি কেটে মাটি বিক্রি করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, পাটুল গ্রামের বাসিন্দা মোঃ কালাম আলী দীর্ঘদিন ধরে ২০১৫ সালের ভূমি আইনের তোয়াক্কা না করে প্রায় ১০-১২ বিঘা ফসলি জমি কেটে মাটি বিক্রি করছেন। ট্রলি ভর্তি করে প্রতিটি মাটির ট্রলি প্রায় ৭০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে বলে জানা গেছে।
প্রতিদিন ১০০ থেকে ১৫০ ট্রলি গাড়ি মাটি বিক্রয় করা হয় বলে এলাকার সাধারণ জনগণ জানান।
মোবাইল ফোনে কালামের সঙ্গে কথা বলার পর জানা যায় তিনি সাংবাদিকদের জানান আমার জায়গা আমি কেন ফেলে রাখবো, আমি উপজেলা থেকে ইউএনও মহোদয় এবং এসি ল্যান্ড মহোদয়ের কাছ থেকে অনুমতি নিয়েছি আপনি তাদের কে জানান আমার কোন সমস্যা নেই।
আমি অনুমতি নিয়ে মাটি কেটে বিক্রি করছি।

এলাকাবাসী আরও জানান, ফসলি জমি কাটার কারণে কৃষি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে এবং ভারী ট্রলি চলাচলের ফলে রাস্তাটিও চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। এতে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অভিযোগ আছে,একটি প্রভাবশালী মহলের সহযোগিতায় সমস্ত ভাঙ্গুড়া উপজেলা জুড়েই অবাধে চলছে ফসলি জমির মাটি কাটার কার্যক্রম।
স্থানীয়রা জানান দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেনর সাধারণ জনগণের সচেতন মহল।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

আইজিপির মন্তব্যের প্রতিবাদে তেজগাঁও প্রেসক্লাবের ক্ষোভ

ভাঙ্গুড়ায় ফসলি জমি কেটে মাটি বিক্রি, নষ্ট হচ্ছে রাস্তা

আপলোড সময় ১২:০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬